২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র

সিলেটে একটি ছিনতাই মামলায় পুলিশ কনস্টেবলসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 05:11 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

সিলেট, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে একটি ছিনতাই মামলায় পুলিশ কনস্টেবলসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন সামন্ত রোববার আদালতে এই অভিযোগপত্র দেন। এরা হলেন কনস্টেবল হাবিবুর রহমান হাবিব (২৪), সিলেট নগরীর রায়নগরের আলমাছ (৩১), শাহী ঈদগাহ হাজারীবাগের সোহেল (২৫) এবং কমলাবাগান এলাকার মহসিন। হাবিবুর রহমান হাবিব গ্রেপ্তার হওয়ার সময় সিলেট পুলিশ লাইনে কর্মরত ছিলেন। অভিযোগপত্রের বরাত দিয়ে এসআই রঞ্জন সামন্ত জানান, চার আসামি পুলিশ পরিচয় দিয়ে গত ৭ নভেম্বর মালনিছড়া চা বাগান এলাকায় বিয়ানীবাজারের ব্যবসায়ী সুন্দর আলী থেকে ৮৪ হাজার টাকা ছিনতাই করেন। এর দুইদিন পর পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। ওইদিন কোতোয়ালি থানায় একটি মামলা হয়। এরপর পুলিশ মহসিনকে একদিন এবং অপর তিনজনকে তিনদিন জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.