২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র বাহিনীর ছয় কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ

সশস্ত্র বাহিনীর ছয় কর্মকর্তাকে বিভিন্ন পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 02:39 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সশস্ত্র বাহিনীর ছয় কর্মকর্তাকে বিভিন্ন পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় রোববার পৃথক আদেশে এসব নিয়োগ দেয়। এদের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ প্রেষণে নিয়োগের জন্য সেনাবাহিনীর পাঁচ কর্মকর্তাকে শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তারা হলেন- লে. কর্নেল ওয়াহিদুজ্জামান, লে. কর্নেল আব্দুল কাদির, মেজর দিলদারুল ইসলাম, মেজর মহিউদ্দিন ও মেজর আসাদ উন নবী। এছাড়া নৌ-বাহিনীর ক্যাপ্টেন বিল্লাল আহমেদকে নিয়োগ করা হয়েছে চট্টগ্রাম মেরিন একাডেমির উপ-অধিনায়ক (ডেপুটি কমাণ্ডেন্ট) পদে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২০৩৪ঘ.