বান্দরবান, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের আলীকদম উপজেলা থেকে শনিবার রাতে ৩টি বন্দুকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন অংময় ম্রো (৪৫)।
উপজেলার ১নং সদর ইউনিয়নের খুমিকালাইয়া ছড়া সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আলীকদম থানার ওসি নিয়াজ মোহাম্মদ রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খুমিকালাইয়া ছড়া সড়কে সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে অংময়কে গ্রেপ্তার করে। এসময় তার সঙ্গীরা পালিয়ে যায়।"
দলটি ছিনতাই কিংবা রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ ধারণা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১১২৭ ঘ.
bdnews24