২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু

শনিবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। দেশে এবারই প্রথমবারের মতো এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2009, 05:08 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। দেশে এবারই প্রথমবারের মতো এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশের ৫ হাজার ৩৪৩টি কেন্দ্রে ১৯ লাখ ৮০ হাজার ১৮০ শিশু শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রথম দিন সকালে বাংলা ও বিকালে পরিবেশ পরিচিতি বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা, ইংরেজী, গণিত, ধর্ম, পরিবেশ পরিচিত বিজ্ঞান ও পরিবেশ পরিচিতি সমাজ- এ ৬টি বিষয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোববার সকালে গণিত ও বিকালে ধর্ম এবং ২৪ নভেম্বর সকালে ইংরেজী ও বিকালে পরিবেশ পরিচিতি সমাজ পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৯ লাখ ৯ হাজার ৯৮৪ এবং ছাত্রী ১০ লাখ ৭০ হাজার ১৯৬। দেশের বাইরে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, সংযুক্ত আরব আমীরাতের আবুধাবী, কাতারের দোহা ও লিবিয়ার ত্রিপোলীতে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০ ডিসেম্বর এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে আশা করছেন তারা। ফল প্রকাশ করা হবে বিভাগ পদ্ধতিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২৫৬ঘ.