২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৪

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজার থেকে শুক্রবার রাতে ৫৮০ বোতল ফেন্সিডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2009, 01:45 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজার থেকে শুক্রবার রাতে ৫৮০ বোতল ফেন্সিডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- শাহীনুর (৩৮), লিটন (২৭), সাইফুদ্দীন (৩৪) ও রবিউল ইসলাম (৩৫)। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সালেহা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত দেড়টায় আমনুরা বাজারে ফেনসিডিল বিক্রি করার সময় এই চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৫৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শনিবার মাদক আইনে মামলা হয়েছে বলে এসআই সালেহা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৪২ ঘ.