২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক নেতা নীল কার্নির অকাল মৃত্যুতে শোক প্রকাশ

আন্তর্জাতিক শ্রমিক নেতা নীল কার্নির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের শ্রমিক সংগঠনের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2009, 06:15 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক শ্রমিক নেতা নীল কার্নির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের শ্রমিক সংগঠনের নেতারা। ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফর টেক্সটাইল, গার্মেন্টস অ্যান্ড লেদার ওয়ার্কার্স ফেডারেশন এর সাধারণ সম্পাদক ব্রিটিশ নাগরিক নীল কার্নি বৃহস্পতিবার ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। একটি অভিজাত হোটেলে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস), শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ, জাতীয় শ্রমিক লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাংসদ ইস্রাফিল আলম নীল কার্নির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বৃহস্পতিবার বিকালে বিজিএমইএ তার মৃত্যুর খবরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে বক্তারা বলেন, নীল কার্নি বিশ্বব্যাপী উন্নয়নশীল দেশগুলোর শ্রমিকদের স্বার্থে আজীবন কাজ করেছেন এবং বাংলাদেশের পোশাকশিল্পে অনেক অবদান রেখেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩৫৬ঘ.