২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঐতিহাসিক রায়ে প্রতীক্ষার অবসান

মৃত্যুদণ্ডই বহাল থাকলো বঙ্গবন্ধুর পাঁচ আত্মস্বীকৃত খুনির। তাদের আপিল খারিজ করে বৃহস্পতিবার হাইকোর্টের রায়ই বহাল রাখার চূড়ান্ত আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2009, 06:14 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৃত্যুদণ্ডই বহাল থাকলো পাঁচ আত্মস্বীকৃত খুনির। স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া কারাবন্দি পাঁচ আসামির আপিল খারিজ করে বৃহস্পতিবার হাইকোর্টের রায়ই বহাল রাখার চূড়ান্ত আদেশ দিয়েছে আদালত। আপিল খারিজ হওয়া পাঁচ আসামি হচ্ছেন বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও এ কে এম মহিউদ্দিন। মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এ রায়ে জাতি ন্যায় বিচার পেয়েছে। সর্বোচ্চ আদালতের এ রায়ের মাধ্যমে ৩৪ বছর আগে সংঘটিত ওই হত্যাযজ্ঞের বিচার পর্বের কার্যত যবনিকাপাত হলো। অবসান হলো বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ও আবেগ-জাগানিয়া হত্যাকাণ্ডটির বিচার নিয়ে জাতির প্রতীক্ষার প্রহরের। বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিট থেকে মাত্র সাত মিনিটে রায়টি পড়ে শোনান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম। প্রথম অংশে আদালত বলেন, "আমাদের অভিমত হল হাইকোর্টের তৃতীয় বিচারপতি ছয় আসামির বিষয়ে নিষ্পত্তি করে কোন ভুল করেননি।" "রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। এসব কারণে আসামিদের আপিল খারিজ করা হল", এ ঘোষণার মধ্য দিয়ে রায় পড়া শেষ করেন বিচারপতি। রায় ঘোষণার সময় আদালতে তিল ধারণের ঠাঁই ছিল না। রায় শুনে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক ১৫ আগস্টে বাবা-মা হারানো বঙ্গবন্ধুর নাতি শেখ ফজলে নূর তাপসকে জড়িয়ে কেঁদে ওঠেন। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা বিডিনিউজ টোয়েন্টিফোরকে দেওয়া প্রতিক্রিয়ায় এ রায়কে 'ন্যায় ও সত্যের জয়' বলে অভিহিত করেন। অন্যদিকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সকালে দেশে ফেরা বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসামি পক্ষের একজন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, হাইকোর্টের পুরো রায়ই বহাল রয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদি বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী আ ফ ম মুহিতুল ইসলাম বলেছেন, তার প্রত্যাশা পূরণ হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিক ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িসহ তিনটি বাড়িতে হানা দিয়ে বেশ কয়েকজন আত্মীয়-স