২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে অস্ত্রসহ 'চরমপন্থি' গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা উপজেলার হাটবন গ্রাম থেকে মঙ্গলবার রাতে এক 'চরমপন্থি''কে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2009, 03:35 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

রাজবাড়ী, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশা উপজেলার হাটবন গ্রাম থেকে মঙ্গলবার রাতে এক 'চরমপন্থি''কে পুলিশ গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার বিপুল বিশ্বাস (২৫) হাটবন গ্রামের নিরঞ্জন বিশ্বাসের ছেলে। পাংশা থানার ওসি ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিপুল চরমপন্থি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত বলে নিশ্চিত হওয়া গেছে। তার বিরুদ্ধে পাংশা, ঝিনাইদহের শৈলকুপা ও পাবনার সুজানগর থানায় হত্যা, ডাকাতি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পাংশা থানায় আরো একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২০ ঘ.