ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মধ্য বাড্ডায় বুধবার সন্ত্রাসীদের গুলিতে মো. নাজিম (৩০) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।
বেলা সোয়া ১২টার দিকে মধ্য বাড্ডা লিংক রোডের জমিদার বাড়ির মোড়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
গুলিতে উজ্জ্বল (২৮) নামে অপর একজন আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার-পাঁচজন সন্ত্রাসী নাজিম ও উজ্জ্বলকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে।
হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তার মধ্যেই বাড্ডার এ ঘটনা ঘটলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/কিউএইচ/আরএ/এমআই/১৫৪২ ঘ.
bdnews24