২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

ঝিনাইদহে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোমবার রাতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত হাসান (৩৮) চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সদস্য বলে পুলিশের দাবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 05:03 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঝিনাইদহ, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোমবার রাতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত হাসান (৩৮) চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সদস্য বলে পুলিশের দাবি। সদর উপজেলার বানিয়াকন্দর গ্রামে তিনি নিহত হন। তার বাড়ি সদরের ডেফোলবাড়িয়া গ্রামে। ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার রেশমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মধ্যরাতে বানিয়াকান্দি গ্রামে পুলিশের একটি টহল দলের ওপর চরমপন্থীরা গুলি চালালে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে ১৫ মিনিট ধরে গোলাগুলির পর চরমপন্থীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে হাসানের লাশ পাওয়া যায় বলে রেশমা জানান। তিনি বলেন, বন্দুকযুদ্ধে পুলিশ কনেস্টবল মহসিন আলী ও আবু জাফর আহত হয়েছেন। পুলিশ জানায়, সেখানে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি ও চারটি বোমা পাওয়া গেছে। হাসানের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে ছয়টি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪৫ ঘ.