বরিশাল, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার পাঁচদিন পর সোমবার দুপুরে বরিশালে এক স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ইসরাত খান সৌরভ (১২) বরিশাল সরকারি জিলা স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। সে শহরের পশ্চিম কাউনিয়ার ইউসুফ আলী খানের ছেলে।
বুধবার স্কুলে গিয়ে আর ফিরে আসেনি সৌরভ। এ ব্যাপারে কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, বিসিক শিল্পনগরীর একটি পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়।
ময়না তদন্তের জন্য লাশ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বরিশাল কোতয়ালী থানার ওসি শাহেদুজ্জামন বলেন, " শিশুটিকে খুন করা হয়েছে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকারীদের সনাক্ত কিংবা হত্যার কারণ জানা যায়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৮৫৮ ঘ.
bdnews24