২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিন্টুকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা হামলা মামলায় সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 08:46 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা হামলা মামলায় সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি এ এফ এম আবদুর রহমান ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ পিন্টুর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। নারায়ণগঞ্জের চাষাড়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলা মামলায় রোববার পিন্টুকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। বৃহস্পতিবার এ মামলায় পিন্টুকে গ্রেপ্তার দেখানো হয়। আদেশের পর অতিরিক্ত অ্যার্টনি জেনারেল একে এম জহিরুল হক সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার আপিল করবে। পিন্টুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। ২০০১ সালের ১৬ জুন চাষাড়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় ২০ জন নিহত হয়। ঘটনার পর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা মামলা দায়ের করেন। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় পিন্টু কারাগারে রয়েছেন। ২০০৮ সালের ১৭ জানুয়ারি বিএনপি নেতা পিন্টুকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৪৪৬ ঘ.