২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহের বিচারে বিশেষ আদালত গঠন

বিডিআর বিদ্রোহের বিচার শুরু করতে বিশেষ আদালত গঠন করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 11:55 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের বিচার শুরু করতে বিশেষ আদালত গঠন করেছে সরকার। রোববার বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় দুইটি ও এর বাইরে চারটি আদালত গঠনের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, "বিশেষ আদালত কেবল মাত্র বিডিআর বিদ্রোহের বিচার করবে।" বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম রোববার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন,'' আজ ৬টি বিশেষ আদালত গঠন করা হয়েছে। এই আদালত গঠনের মাধ্যমে বিডিআর ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হলো।'' প্রতিটি বিশেষ আদালত তিন সদস্যের সমন্বয়ে গঠন করা হয়েছে। এতে বিডিআর'র একজন লে. কর্নেল ও একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা দায়িত্ব পালন করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। আদালতগুলোর প্রধান থাকবেন বিডিআর মহাপরিচালক। গত ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে এ বিদ্রোহ হয়। এতে বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন কর্মকর্তা নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/জিএনএ/১৭৫০ ঘ.