ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ কাউন্সিল এক্সামিনেশন সার্ভিস ১৫ নভেম্বর থেকে অনলাইন আইইএলটিএস রেজিস্ট্রেশন চালুর কথা ঘোষণা করেছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
যারা ইংরেজি ভাষায় দক্ষতার এ পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে চান অনলাইন পদ্ধতি ব্যবহার করে তারা সহজেই তা করতে পারবেন।
প্রার্থীরা শুরুতেই অনলাইনে টাকা পরিশোধ করতে পারবেন না। তবে এক্সামিনেশন সার্ভিস অতিদ্রুত এ সুবিধা চালু করার জন্য কাজ করে যাচ্ছে।
প্রাথমিকভাবে ঢাকা, সিলেট ও চট্টগ্রামের ব্রিটিশ কাউন্সিল অফিস ও স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের নির্ধারিত কিছু শাখার মাধ্যমে টাকা পরিশোধ করা যাবে।
১৫ নভেম্বর থেকে ১৫ ফেব্র"য়ারি পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করতে চান তাদের জন্য তিন মাসের প্রচারণা কর্মসূচি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর অংশ হিসেবে তিন মাসের প্রত্যেক মাসে একজন প্রার্থীকে ঢাকা-মালয়েশিয়া-ঢাকা ২টি বিমান টিকেট দেওয়া হবে। বিস্তারিত জানতে িি.িনৎরঃরংযপড়ঁহপরষ.ড়ৎম/নধহমষধফবংয ভিজিট করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিজ্ঞপ্তি/এসকে/২২৫২ঘ.
bdnews24