ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- সফররত ভারতের পররাষ্ট্র সচিব নিরুপমা রাওয়ের সঙ্গে শনিবার বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই পররাষ্ট্র সচিবের বৈঠকের পর দুপুরে নিরুপমা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করেন।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও তার দেখা করার কথা।
নিরুপমা সকাল ৯টায় ভারতের জেট এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা পৌঁছেন। রোববার তিনি বাংলাদেশ ছাড়বেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে ভারত যাচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতেই নিরুপমার ঢাকায় আসা।
পররাষ্ট্র সচিব হওয়ার পর এটাই নিরুপমার প্রথম বাংলাদেশ সফর। ভারতের দ্বিতীয় নারী পররাষ্ট্র সচিব হিসেবে এ বছরের মাঝামাঝিতে দায়িত্ব নেন তিনি। এর আগে তিনি চীনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/কিউএইচ/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24