২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বুধবার রাতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 10:27 AM

Updated : 26 Aug 2022, 12:21 PM

বাগেরহাট, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলা উপজেলায় বুধবার রাতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। র‌্যাব জানায়, রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামের ফজলুল হক টুকুর বাড়ির পাশের একটি গাছের তলা থেকে চটের বস্তায় রাখা এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এর মধ্যে আছে তিনটি বিদেশি একনলা বন্দুক ও বন্দুকের ১০টি গুলি। বৃহস্পতিবার খুলনা র‌্যাব-৬ এর কর্মকর্তা মেজর এ কে এম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রাতে এই অভিযান চালায়।" আগ্নেয়াস্ত্র ও গুলি কারা এনে রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬২১ ঘ.