২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ২৯৩ টি মামলা প্রত্যাহারের সুপারিশ

'রাজনৈতিক হয়রানিমূলক' বিবেচনায় ব্যবসায়ী নেতা সালমান এফ রহমানের তিনটি, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের চারটিসহ আরো ২৯৩টি মামলা প্রত্যাহার করার সুপারিশ করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 10:08 AM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'রাজনৈতিক হয়রানিমূলক' বিবেচনায় ব্যবসায়ী নেতা সালমান এফ রহমানের তিনটি, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের চারটিসহ আরো ২৯৩টি মামলা প্রত্যাহার করার সুপারিশ করেছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 'রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারসংক্রান্ত কমিটি'র নবম বৈঠক শেষে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। এ দিন চারদলীয় জোটের কোনো নেতার মামলা উপস্থাপন করা হয় হয়নি। প্রত্যাহারের সুপারিশ করা মামলার মধ্যে মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী শেখের চারটি, ঢাকার সাংসদ কামাল আহমেদ মজুমদার, সাবেক সাংসদ হাজী সেলিম ও মিজানুল হক ও টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ'র একটি করে মামলা রয়েছে। এ নিয়ে মোট ১১৮৩টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হলো বলে জানান এ কমিটির আহবায়ক কামরুল ইসলাম। বৃহস্পতিবারের সভায় মোট ৬৫৯টি মামলা উপস্থাপন করা হয়। এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৪৯টি এবং দণ্ডবিধির ৬১০টি মামলা রয়েছে। আইন প্রতিমন্ত্রী জানান, দুদকের মামলার মধ্যে ২১টি প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। ২৮টি মামলা পরবর্তী বৈঠকে পর্যালোচনার জন্য উপস্থাপন করতে বলা হয়েছে। তিনি আরও জানান, দণ্ডবিধির মামলার মধ্যে ২৭২টি প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। আর ২৫টি মামলা না মঞ্জুর এবং ৩১৩টি মামলা পরবর্তী বৈঠক উপস্থাপন করতে বলা হয়েছে। সর্বশেষ ১৩ অক্টোবর অনুষ্ঠেয় কমিটির অষ্টম বৈঠকে বিরোধী দলের নেতাদের মধ্যে বিএনপি নেতা তারেক রহমানের একটি মামলা প্রত্যাহারের সুপারিশ করে কমিটি। এর আগে সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদের একটি মামলা সুপারিশ করা হয়। এক প্রশ্নের জবাবে কামরুল ইসলাম বলেন, "রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে যাদের মামলাই আমাদের কাছে বিবেচনায় আসছে, তাদেরটাই আমরা প্রত্যাহারের সুপারিশ করছি। পরবর্তীতে বিএনপি-জামায়াত জোটের কোনো কোনো নেতার মামলা আসার সম্ভাবনা রয়েছে, প্রত্যাহারযোগ্য বিবেচিত হলে ওই সুপারিশ করবো।" ২০০১-০৭ সাল পর্যন্ত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রচুর হয়রানিমূূলক মামলা দায়ের করা হয় বলে আগেই তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন। প্রতিমন্ত্রী জানান, এ পর্যন্ত ৫১৩২টি মামলা প্রত্যাহারের আবেদন কমিটির কাছে এসেছে। এরমধ্যে ২৭১৬টি উপস্থাপন করা হয়েছে। এগুলোর মধ্যে ১১৮৩টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। মামলা প্রত্যাহারের সব আবেদন পর্যালোচনা করে কমিটির কার্যক্রম সম্পন্ন করতে আগামী ডিসেম্বর-জানুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে বলে জানান তিনি। দুদক সম্পূর্ণ স্বাধীন উল্লে