২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে একজন বীর প্রতীকের মৃত্যু

ঠাকুরগাঁও শহরের ফকিরপাড়ার বাসিন্দা মুক্তিযোদ্ধা সুবেদার আহম্মেদ হোসেন বীর প্রতীক বুধবার মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 11:48 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঠাকুরগাঁও, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁও শহরের ফকিরপাড়ার বাসিন্দা মুক্তিযোদ্ধা সুবেদার আহম্মেদ হোসেন বীর প্রতীক বুধবার মারা গেছেন। সকালে স্থানীয় দোয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে ওয়াপদা গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। বেলা সাড়ে ১২টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে যান। আহম্মদ হোসেন ১৯২৬ সালে চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে ইস্ট পাকিস্তান রাইফেলস্ (ইপিআর) এ সিপাহী হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। এখানে কর্মরত অবস্থায় যুদ্ধে অংশ নেন। তিনি ৬ নম্বর সেক্টরে কোম্পানি কমান্ডার ছিলেন। নুনিয়াপাড়ায় হানাদার বাহিনীর সঙ্গে একটি সম্মুখ যুদ্ধে বোমার আঘাতে আহত হন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় তিনি বীর প্রতীক উপাধি পান। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাপা, জেএসডি, বাংলাদেশের কমউনিস্ট পার্টি, জাসদসহ (ইনু) বিভিন্ন দলের নেতারা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩০ ঘ.