ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর এলাকার মানুষের পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছে।
মঙ্গলবার রাতে নিহত বিল্লাল ওরফে ধলা ডাকাত বলে পুলিশ জানায়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে ভাদুঘর বাজারের পাশে মাছ ব্যবসায়ী রোকন মিয়াকে ছুরিকাঘাত করে ৫০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বিল্লাল। ওই ঘটনার পর রাত ৯টার দিকে বিল্লালকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম নাহার বলেন, ধলা একজন চিহ্নিত ডাকাত।
পুলিশ লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার সঞ্জয় সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধলার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে তিনটি এবং হত্যার অভিযোগে দুটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৪৩৫ ঘ.
bdnews24