২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে বগুড়ার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 11:31 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

বগুড়া, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে বগুড়ার একটি আদালত। মঙ্গলবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জেব-উন-নেসা এই রায় দেন। দণ্ডিত ব্যক্তির নাম- আনিছুর রহমান। তিনি শেরপুর উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ১৭ আগস্ট আনিছ যৌতুকের জন্য তার স্ত্রী পারভিন খাতুনকে (২৬) মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় পারভিনের ভাই শেরপুর উপজেলার মির্জাপুর গ্রামের রজব আলী শেখ বাদী হয়ে আনিছ ও তার বাবা-মাকে আসামি করে থানায় মামলা করেন। ওই বছর ৩১ অক্টোবর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৭ ঘ.