২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১

রাজবাড়ীর পাংশা উপজেলার হরিণবাড়িয়ার চর এলাকা থেকে সোমবার রাতে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 10:49 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

রাজবাড়ী, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজবাড়ীর পাংশা উপজেলার হরিণবাড়িয়ার চর এলাকা থেকে সোমবার রাতে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম- মোবারক হোসেন। তিনি উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরবাগমারা গ্রামের আব্দুল খালেকের ছেলে। তার কাছ থেকে একটি শাটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পাংশা থানার ওসি ফজলুর রহমান। তিনি জানান, এই ঘটনায় একটি মামলা হয়েছে। মোবারককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪২ ঘ.