২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনায়েতুল্লাহ্ খানের ৪র্থ মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এনায়েতুল্লাহ্ খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী ১০ নভেম্বর মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 02:52 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এনায়েতুল্লাহ্ খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী ১০ নভেম্বর মঙ্গলবার। কানাডার টরেন্টোতে যকৃতের ক্যান্সারে চিকিৎসাধীন অবস্থায় ২০০৫ সালে ৬৬ বয়স বয়সে তিনি মারা যান। সাপ্তাহিক হলিডে'র প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ্ খান ১৯৫৯ সালে পাকিস্তান অবজারভারের প্রদায়ক প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ টাইমস্ এর সম্পাদক ছিলেন। ২০০৩ সালে প্রকাশ করেন ইংরেজি দৈনিক নিউ এজ। এনায়েতুল্লাহ খান সাংবাদিকতা ছাড়াও ১৯৭৭-৭৮ সালে সরকারের মন্ত্রী এবং বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এনায়েতুল্লাহ্ খান স্বাধীনতার পর রক্ষী বাহিনীর 'নির্যাতনের' বিরুদ্ধে প্রতিবাদী সংগঠন সিভিল লিবারটিজ অ্যান্ড লিগ্যাল এইড কমিটি, মওলানা ভাসানীর নেতৃত্বাধীন ফারাক্কা মার্চ কমিটি, কমিটি এগেইনস্ট কমিউনালিজম-এর অন্যতম সংগঠক ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২০৫০ঘ.