২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় কাউন্টার টেররিজম ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব

জাতিসংঘ বাংলাদেশে একটি কাউন্টার টেররিজম ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 11:00 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ বাংলাদেশে একটি কাউন্টার টেররিজম ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সোমবার মন্ত্রণালয়ে জাতিসংঘের সহকারি সেক্রেটারি জেনারেল ও ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আঙ্কটাড) নির্বাহী পরিচালক মাইক স্মিথ তার সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব দেন। সার্কভুক্ত দেশগুলোর জন্য এ ইনস্টিটিউট প্রতিষ্ঠায় বাংলাদেশের সম্মতি রয়েছে বলে জানিয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, "জঙ্গিবাদ নির্মূলে সরকার বদ্ধপরিকর। এ ধরনের ইন্সটিটিউট হলে শুধু বাংলাদেশ নয়, তা সার্কভুক্ত আটটি দেশই (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান) এর সুফল পাবে।" প্রতিবেশি রাষ্ট্রগুলোর জঙ্গিবাদ দমন ও নির্মূলে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সাহারা। মন্ত্রী জানান, প্রতিবেশি কোন দেশে জঙ্গি তৎপরতা থাকলে তারা পাশের দেশকে করিডোরের মতো ব্যবহার করে। জঙ্গিবাদ বিতাড়নে কাউন্টার টেররিজম ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগকে তিনি একটি ভালো প্রস্তাব বলেও মন্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এসএইচ/১৬৫৮ ঘ.