রাজশাহী, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা সফরে যাওয়ার পথে নওগাঁয় গিয়ে ডাকাতের কবলে পড়ে সোমবার ভোরে শিক্ষার্থীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় দুই জন নিহত হয়েছে।
এ অঘটনে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষকসহ কমপক্ষে ৩০জন আহত হয়েছেন।
নিহতরা হলেন পাওয়ার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাজু (২০) এবং জিনাত রেহেনা মলি (২০)। মলির বাড়ি রাজশাহী মহানগরীর মালদা কলনীতে এবং রাজুর বাড়ি গোদাগাড়ী উপজেলায়।
আহতদের মধ্যে ২১ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক মোয়াজ্জেম হোসেন (৫০), শিক্ষার্থী মিজানুর রহমান (২০), ইব্রাহিম হোসেন (২১), মাহমুদুল হাসান (২২), শাহীন (২০), ওয়াহেদ আব্দুল্লাহ (২২), শাহিদ হোসেন (৩০), মিজান (১৮), রাফিউল (২০), রাবু(২০), নাজমুল হক (২৬), সরোয়ার জাহান (২০), ফিরোজ হোসেন (১৮), শাহেনশাহ (২০), আকতার আলী (২১), মাহমুদ আলী (২৩), সাজিয়া খাতুন (২২), শানু (২০), প্লাবন (২০), মাসুদ রেজা (২০) ও বাস চালক জনি (২৫)।
ইনস্টিটিউিটের অধ্যক্ষ ড. জয়নাল আবেদীন টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দুটি বাসে করে দিনাজপুরের ফুলবাড়ির বড়পুকুরিয়া কয়লাখনিতে শিক্ষা সফরে যাচ্ছিলেন। ভোর সাড়ে তিনটার দিকে নওগাঁর ধামইরহাট উপজেলার ধামইরহাট-জয়পুরহাট সড়কের সলপি ব্রিজের কাছে পৌঁছানোর পর একদল লোক রাস্তায় গাছ ফেলে একটি বাস আটকানোর চেষ্টা করে।"
তিনি বলেন, "এসময় বাসটি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে তা রাস্তার পশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী নিহত হন।"
খবর পেয়ে পত
bdnews24