২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ি থেকে শনিবার লিটন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2009, 04:01 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ি থেকে শনিবার লিটন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, দুপুরে সাদ্দাম মার্কেটের বিপরীতে রাস্তার পাশে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী ফাতেমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লিটন মাইক্রোবাস চালাতো। গত ৫ নভেম্বর সন্ধ্যায় ভাড়া নিয়ে ঢাকার বাইরে যাওয়ার কথা বলে শিপলাপাড়ার বাসা থেকে বের হওয়ার পর স্বামীর সঙ্গে তার আর যোগাযোগ হয়নি। দুপুরে স্বামীর মৃত্যুর খবর পেয়ে মিটফোর্ড হাসপাতালে মর্গে গিয়ে লাশ সনাক্ত করেন ফাতেমা। পুলিশের ধারণা লিটনকে হত্যা করে সন্ত্রাসীরা তার মাইক্রোবাস নিয়ে পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এসকে/২১৫৫ঘ.