২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরিফকে এবার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রিমান্ডের আবেদন

বিএনপি'র ঢাকা মহানগর নেতা এবং ঢাকা সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল ইসলাম আরিফকে এবার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 05:28 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিএনপি'র ঢাকা মহানগর নেতা এবং ঢাকা সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল ইসলাম আরিফকে এবার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ বৃহস্পতিবার এই রিমান্ড আবেদন করেন। এতে বলা হয়, তদন্তে প্রাথমিকভাবে আরিফ এ মামলায় সম্পৃক্ত ছিল বলে তথ্য পাওয়া যাচ্ছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার। সন্ধ্যায় সিআইডি'র আবেদনটি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পুলিশের জেনারেল রেকর্ডিং কার্যালয়ে পৌঁছায়। এ শাখার কর্মকর্তা মো. আব্দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী রোববার এ রিমান্ড আবেদনের উপর শুনানি হবে। এর আগে আরিফকে পল্টনে সিপিবি'র সমাবেশে বোমা হামলা মামলায় এবং নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা মামলায় কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডি গত ১৫ সেপ্টেম্বর আরিফকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২৩২০ ঘ.