২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ভগ্নিপতির হাসুয়ার কোপে শ্যালক নিহত

পারিবারিক কলহের সময় ভগ্নিপতির হাসুয়ার আঘাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নতুন বাজার এলাকায় মঙ্গলবার রাতে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 05:40 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের সময় ভগ্নিপতির হাসুয়ার আঘাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নতুন বাজার এলাকায় মঙ্গলবার রাতে একজন নিহত হয়েছেন। নিহত অনিল হালদার (৪৮) উপজেলার তালপুকুর আশ্রয়ন গ্রামের বাসিন্দা। পুলিশ অনিলের ভগ্নিপতি ব্রিটিশ হালদারকে গ্রেপ্তার করেছে। সদর থানার ওসি আহসানুল হক বলেন, অনিল হালদার মঙ্গলবার সকালে বোনের বাড়ি নতুন বাজারে বেড়াতে আসেন। রাতে তার বাড়ির লোকজনের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে ব্রিটিশ হালদার ঘরের আসবাবপত্র ভাংচুর শুরু করলে অনিল বাধা দেন। এ সময় উত্তেজিত ব্রিটিশ হালদার হাসুয়া দিয়ে কোপ দিলে ঘটনাস্থলে অনিল মারা যান। এ ঘটনায় অনিলের ছেলে গৌতম হালদার বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪০ ঘ.