২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় অস্ত্রসহ গ্রেপ্তাররা চরমপন্থী দলের সঙ্গে যুক্ত: পুলিশ

কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার হওয়া পাঁচজনের সঙ্গে 'চরমপন্থী' গণ মুক্তিফৌজের যোগসূত্র আছে বলে দাবি করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 03:00 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

কুষ্টিয়া, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার হওয়া পাঁচজনের সঙ্গে 'চরমপন্থী' গণ মুক্তিফৌজের যোগসূত্র আছে বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার এই পাঁচজনকে জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট এর (এসপি) কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সোমবার রাতে কুষ্টিয়া শহরের উপকণ্ঠে মাইক্রোবাস তল্লাশি করে একটি একে-৪৭ রাইফেল, একটি শটগান, ৮২ রাউন্ড গুলি এবং পাঁচটি মোবাইল ফোনসেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ভোররাতে দৌলতপুর উপজেলার ডাংমড়কা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় আরেকজনকে। গ্রেপ্তার করা পাঁচজন হলেন- শহর মহিলা আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক তাসলিমা খান আঁখি, শহরের হাউজিং এলাকার রানী খাতুন, কালীশংকরপুরের আব্দুর রাজ্জাক, মাইক্রোবাস চালক শাহীন ও আক্কাস আলী মোল্লা। এসপি শাহাবুদ্দিন খান সাংবাদিকদের বলেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী তাসলিমা খান আঁখি ও তার সহযোগীরা নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন গণ মুক্তিফৌজের 'সদস্য'। তিনি বলেন, "আমরা ধারণা করেছিলাম কুষ্টিয়ায় চরমপন্থীদের মহিলা সংগঠন রয়েছে। এবার অত্যাধুনিক অস্ত্রসহ দুই মহিলা ধরা পড়ার পর প্রমাণ পাওয়া গেল।" শহর শাখা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আঁখির রাজনৈতিক পরিচয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী। আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় আঁখিকে ধরার পর কোনো মহল থেকে চাপ আসছে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে এসপি শাহাবুদ্দিন বলেন, "না পুলিশের ওপর কোনো ধরনের চাপ নেই।" তিনি জানান, সোমবার রাতে আঁখিসহ চারজনকে আটকের পরপরই পুলিশ তাদের নিয়ে অভিযানে বের হয়। মঙ্গলবার ভোররাতে পুলিশ আক্কাস আলী মোল্লাকে আটক করে। দৌলতপুর থানার ওসি হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাংমড়কা গ্রামের আনসার আলী মোল্লার ছেলে আক্কাস আলীর সঙ্গে চরমপন্থীদের সখ্যতা আছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বেশকিছু তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আক্কাস আলী পুলিশকে জানিয়েছেন- এসব অস্ত্র ও গুলি গণ মুক্তিফৌজের নেতা বিপ্লবের। তিনি এগুলো আক্কাসের বাড়িতে রেখেছিলেন এবং বলেছিলেন তার কোনো সমস্যা হলে কুষ্টিয়ার তাসলিমা খানকে দিতে হবে। কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে বিপ্লব গত ১৩ সেপ্টেম্বর ভোররাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হন। পুলিশের বক্তব্য, সোমবার রাতে এসব অস্ত্র আক্কাসের কাছ থেকে আনার সময় ধরা পড়েন তাসলিমা। কুষ্টিয়া সদর থানার ওসি এ কে এম ফারুক হোসেন বলেন, "তাসলিমা পুলিশকে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। এসব অস্ত্র বহনে তাকে বাধ্য করা হয়েছে বলে তিনি দাবি করেছেন।" ওসি জানান, গ্রেপ্তারকৃত পাঁচজনের বিরুদ্ধে মঙ্গলবার সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে। এর আগে সোমবার রাতে কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আঁখির রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বলেছিলেন, আঁখি শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকার দায়িত্বে আছেন। তার স্বামী হায়দার খান কোহিনূর শহরের আড়