মাদারীপুর, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলায় মঙ্গলবার সকালে নসিমন (স্থানীয় যান্ত্রিক যান) উল্টে রাস্তার পাশের খাদে পড়ে এক পরিবারের দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- যাত্রী রাকিব (১০) ও চালক আব্দুর রহিম। তাদের বাড়ি চর ভদ্রাসন এলাকায়।
শিবচর থানার ওসি এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চরভদ্রাসন এলাকায় সকাল ১০টায় একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। রাকিব ঘটনাস্থলেই মারা যায়।
রহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বিকেল চারটার দিকে তার মৃত্যু হয়।
ওসি জানান, দুর্ঘটনায় রাকিবের বাবা নান্নু বেপারী ও তাদের আত্মীয় কাঞ্চন বেপারী আহত হয়েছেন। তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/এমএসবি/১৮৪৮ ঘ.
bdnews24