২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে গাড়িচাপায় স্কুলছাত্র নিহত

মাদারীপুর শহরে রোববার সকালে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতের নাম তানভীর আহমেদ (৯)। সে মাদারীপুর ক্যাডেট মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। তার বাবার নাম ফসয়াল হোসেন বলে জানান মাদারীপুর সদর থানার ওসি গিয়াসউদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 06:39 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

মাদারীপুর, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর শহরে রোববার সকালে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতের নাম তানভীর আহমেদ (৯)। সে মাদারীপুর ক্যাডেট মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। তার বাবার নাম ফসয়াল হোসেন বলে জানান মাদারীপুর সদর থানার ওসি গিয়াসউদ্দিন আহমেদ। ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাদারীপুর বালিকা উচচ বিদ্যালয়ের সামনে সকাল সাড়ে ৯টার সময় একটি মাইক্রোবাস তানভীরকে চাপা দিয়ে পালিয়ে যায়।" তানভীরকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মাইক্রোবাসটি আটক করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১২৩০ ঘ.