২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটের সমর্থনে চট্টগ্রামে নৌ-যান শ্রমিকদের মিছিল

বিভিন্ন দাবিতে ৭ নভেম্বর থেকে সারা দেশে নৌ-যান শ্রমিক ফেডারেশনের ডাকা লাগাতার ধর্মঘটের সমর্থনে শনিবার চট্টগ্রামে লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ও মৎস্য শিকারী শ্রমিক ইউনিয়ন পৃথক মিছিল ও সমাবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2009, 05:35 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

চট্টগ্রাম, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন দাবিতে ৭ নভেম্বর থেকে সারা দেশে নৌ-যান শ্রমিক ফেডারেশনের ডাকা লাগাতার ধর্মঘটের সমর্থনে শনিবার চট্টগ্রামে লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ও মৎস্য শিকারী শ্রমিক ইউনিয়ন পৃথক মিছিল ও সমাবেশ করেছে। নৌ-পথে চাঁদাবাজি- ডাকাতি বন্ধ, লাইটারেজ শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৫ হাজার টাকা ঘোষণাসহ ২২ দফা দাবিতে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন গত ২৮ অক্টোবর ঢাকায় সংবাদ সম্মেলন করে এ ধর্মঘটের ঘোষণা দেয়। সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও মৎস্য শিকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধর্মঘটের সমর্থনে দুপুরে সংগঠন কার্যালয়ে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন এবং বিকালে মৎস্য শিকারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি খন্দকার কায়ুমুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ মামুন, মাঈনুদ্দিন আহমেদ, আবু তাহের, আলমগীর, নুরুল ইসলাম প্রমুখ। সমাবেশে ধর্মঘট সফল করতে নৌ-যান শ্রমিকদের প্রতি আহবান জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসকে/২৩১৮ঘ.