ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসবাদের অর্থায়নের (টেররিস্ট ফিন্যান্সিং) উৎস অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সামাজিক উন্নয়নবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ।
জঙ্গি অর্থায়নে জড়িত গডফাদারদের খুঁজে বের করা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'এনজিও খাতে সুশাসনের সমস্যা ও করণীয়' শীর্ষক মতবিনিময় সভার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আলাউদ্দিন বলেন, "আমরা টেরোরিস্ট ফিন্যান্সিং-এর উৎস খোঁজার বিষয়টি হাতে নিচ্ছি। কারা এ কাজে জড়িত তা ইনভেস্টিগেশন করা হবে। এনজিওগুলোর ক্ষেত্রেও এটা হতে পারে। জড়িত গডফাদারদের খুঁজে বের করা হবে।"
সুনির্দিষ্ট কোনও এনজিওকে সন্ত্রাসবাদের অর্থায়নের জন্য 'সন্দেহ' করা হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, "প্রমাণিত হলে মদদদাতা ও জড়িত সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এর আগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন আহমেদ বলেন, "সন্ত্রাসবাদের অর্থায়ন বন্ধ করা না হলে তা ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে। ইতোমধ্যে এটা নিয়ে সামাজিকভাবে অস্থিরতায় আছি আমরা।"
এনজিও খাতে বিদ্যমান সমস্যা সমাধানে ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি সংশি
bdnews24