২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে জেএমবি সন্দেহে একজন গ্রেপ্তার

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চৌরঙ্গী এলাকা থেকে রোববার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামা'আতুল মুজাহিদিন বাংলাদেশ'র (জেএমবি) সদস্য সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 02:21 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

বাগেরহাট, অক্টোবর ৩৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চৌরঙ্গী এলাকা থেকে রোববার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামা'আতুল মুজাহিদিন বাংলাদেশ'র (জেএমবি) সদস্য সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দাউদ হোসেন (৪০) মোল্লাহাট উপজেলার উত্তর কান্দি গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে সোমবার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মোল্লাহাট থানার ওসি জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, থানার কাছে চৌরঙ্গীর মোড় এলাকায় রাত দেড়টার দিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় দাউদ হোসেনকে জেএমবি'র সদস্য সন্দেহে পুলিশ গ্রেপ্তার করে। তবে তার কাছে জেএমবি'র প্রচারপত্র, জিহাদী বই বা অস্ত্র কোনো কিছু পাওয়া যায়নি বলে ওসি জানান। এর আগে ২০০৫ সালের ১৭ আগস্ট বাগেরহাটে বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দাউদকে পুলিশ গ্রেপ্তার করেছিল। পরে তদন্ত শেষে তাকে অব্যাহতি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৭ ঘ.