সাতক্ষীরা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার আশাশুনি উপজেলার বসুখালি গ্রামে রোববার স্বামীর হাতে এক গৃহবধূ খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নিহত আয়েশা খাতুন (২৬) ওই গ্রামের আনারুল ইসলামের স্ত্রী। তিনি চার সন্তানের জননী।
ঘটনার পর থেকে আনারুল ইসলাম পলাতক রয়েছেন।
এ ঘটনায় নিহতে মা একই গ্রামের চায়না খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার বরাত দিয়ে আশাশুনি থানার ওসি আব্দুল হাই সরকার জানান, যৌতুকের দাবিতে ঝগড়া হলে আনারুল প্রায়ই আয়েশাকে মারধর করতেন। রোববার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আনারুল আয়েশাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান।
পুলিশ কর্মকর্তা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১২ ঘ.
bdnews24