মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
স্টকহোম, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশের জন্য একটি অভিযোজন তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে তিনি এব্যাপারে বিশ্বব্যাপী একটি সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।
শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে ভিক্টোরিয়া হলে ইউরোপিয়ান ডেভেলপমেন্ট ডেজ ২০০৯ সম্মেলনের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত পূর্ণাঙ্গ অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। (বিস্তারিত)
শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাংলাদেশ এবং অন্যান্য দেশ অধীর আগ্রহে কোপেনহেগেন সম্মেলনের দিকে তাকিয়ে আছে। ওই সম্মেলন থেকে যে ফলাফল আসবে তা অবশ্যই নিশ্চিত, পর্যাপ্ত এবং সহজলভ্য অভিযোজন তহবিল গঠনের জন্য একটি অভিন্ন মৌলনীতিকে সমুন্নত রাখবে, যাতে পার্থক্যসূচক দায়বদ্ধতার অংশীদারিত্ব রয়েছে।
জলবায়ু পরিবর্তন নিয়ে আগামী ৭-১৮ ডিসেম্বর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি) এর সর্বোচ্চ সংস্থা সিওপি এর ১৫তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে সিওপি১৫।
অর্থনৈতিক এবং জলবায়ু পরিবর্তনের কারণে স্বল্পোন্নত দেশগুলো (এলডিসি) বিশেষ মনোযোগ পেতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ এবং অন্যান্য উন্নয়নশীল দেশ কারিগরী ও আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য।
এ প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় 'বাস্তবসম্মত' একটি বৈশ্বিক তহবিল গঠনের আহ্বান জানান তিনি।
হাসিনা বলেন, এই তহবিল প্রথম ধাপে ২০১০ সাল থেকে কার্যকর হতে হবে এবং তা ২০২০ সাল পর্যন্ত চলবে। পরে এর মেয়াদ আরও বাড়াতে হবে।
প্রতি বছর এই তহবিলের উল্লেখযোগ্য অংশ উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন চাহিদা মেটানোর জন্য সরিয়ে রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, এর বেশিরভাগই উপকূলবর্তী, স্বল্পোন্নত এবং ছোট দ্বীপরাষ্ট্রগুলোকে দিতে হবে।
তহবিল গঠনে বিলম্ব হলে তাতে শুধুই অভিযোজন ব্যয় বাড়বে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, "বিশ্ব স
bdnews24