ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎপাদন-বণ্টনের নমুনা চুক্তি 'মডেল পিএসসি-২০০৮' এর অধীনে বিদেশি প্রতিষ্ঠানকে খনিজ অনুসন্ধানে ব্লক বরাদ্দ দিলে সম্পদ পাচার হয়ে দেশের সর্বনাশ হবে- এ আশঙ্কার কথা জানিয়ে তা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
তেল-গ্যাস-কয়লা রপ্তানি নিষিদ্ধ, উৎপাদন বণ্টনের নমুনা চুক্তি 'মডেল পিএসসি ২০০৮' বাতিল করাসহ বিভিন্ন দাবিতে শনিবার ওই নাগরিক কমিটি জাতীয় সম্মেলন করছে।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন সকাল সাড়ে ১১টায় শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।
সম্মেলনে স্বাগত বক্তব্যে কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, "বিভিন্ন লুণ্ঠন চুক্তির কারণে বাংলাদেশ বর্তমানে চরম সঙ্কটের মুখোমুখি। সাম্রাজ্যবাদী শক্তির সহায়তায় বিশাল জনসমর্থন নিয়ে এসে এ সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।"
পাটসহ কৃষি খাত ও শিক্ষা খাতে সরকার গৃহীত কার্যক্রমের প্রশংসা করলেও বাণিজ্য ও জ্বালানি খাত নিয়ে সরকারি পদক্ষেপের সমালোচনা করেন তিনি।
শহীদুল্লাহ বলেন, "কৃষি, শিক্ষা ও পাট খাতে বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিলেও বাণিজ্য ও জ্বালানি খাতে সরকারের পদক্ষেপ নিয়ে জনগণ উদ্বিগ্ন। জাতীয় সম্পদের প্রশ্নে যে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, তা জনগণ রুখে দেবে।"
তিনি দেশের 'সর্বনাশ' না করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
বহুজাতিক কোম্পানি কনোকো ফিলিপস ও তাল্লে
bdnews24