২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে জনসংহতি সমিতির নেতা নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক নেতা নিহত হয়েছেন। নিহত টিপু চাকমা (৩৩) পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির খেদারমারা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2009, 07:32 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

রাঙামাটি, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক নেতা নিহত হয়েছেন। নিহত টিপু চাকমা (৩৩) পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির খেদারমারা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ছিলেন। জনসংহতি সমিতি এ হত্যাকাণ্ডের জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে। তবে ইউপিডিএফ এ অভিযোগ অস্বীকার করে। ঘটনার প্রতিবাদে জনসংহতি সমিতি বিকেলে রাঙামাটি শহরে বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। জনসংহতি সমিতির রাঙামাটি জেলা শাখা সাধারণ সম্পাদক বোধিসত্ব চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউপিডিএফ এর ৮/৯ জনের একটি দল সকাল নয়টার দিকে টিপু চাকমাকে বাজার থেকে আটক করে। পরে তারা টিপুকে গামছা দিয়ে বেঁেধ শিছক বাজার ব্রীজের কাছে নিয়ে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। তবে ইউপিডিএফ এর জেলা সমন্বয়ক শান্তি দেব চাকমা টিপু চাকমাকে তাদের কর্মী দাবি করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জনসংহতি সমিতির সদস্যরা টিপু চাকমাকে গুলি করে এখন ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে।" এদিকে বৃহস্পতিবার জেলার বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নে বন্দুকযুদ্ধে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহত বাদি চাকমা ওরফে রিপেল চাকমা ইউপিডিএফ সদস্য ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/০১১৬ ঘ.