২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে জমি দখল চেষ্টার অভিযোগে ৩ জন আটক

গুলশানে যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যক্তির জায়গা দখলের চেষ্টার অভিযোগে শুক্রবার তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- লিপন কোরায়েশী, মোস্তাফিজুর রহমান ও জনি গোমেজ। প্লটটির মালিক শহিদুল হক চৌধুরীর স্ত্রী সালমা হায়দার চৌধুরী মিরপুরে একটি কলেজে শিক্ষকতা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2009, 12:03 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানে যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যক্তির জায়গা দখলের চেষ্টার অভিযোগে শুক্রবার তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- লিপন কোরায়েশী, মোস্তাফিজুর রহমান ও জনি গোমেজ। প্লটটির মালিক শহিদুল হক চৌধুরীর স্ত্রী সালমা হায়দার চৌধুরী মিরপুরে একটি কলেজে শিক্ষকতা করেন। আটক তিনজন পুলিশকে জানায়, মোহাম্মদপুরের আব্দুল মালেক নামের একজন তাদেরকে গুলশান ২-এর ৫৪ নম্বর রোডের ৩ নম্বর খালি প্লটটি দখল করতে পাঠিয়েছে। গুলশান থানার ওসি মো. কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার দুপুর ১২টার দিকে ২০-২৫ জনের একটি দল গুলশানের খালি প্লটটিতে অবস্থান নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তিনজন ছাড়া অন্যরা পালিয়ে যায়।" ১৯ কাঠার ওই প্লটের বর্তমান বাজার মূল্য ৪০ কোটি টাকার বেশি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কিউএইচ/এজে/এমআই/১৮০০ ঘ.