২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাগজে কলমে কৃষি ঋণ বিতরণ দেখতে চাই না: গভর্নর

কাগজে কলমে কৃষি ঋণ বিতরণ না দেখিয়ে ব্যাাংকগুলোকে প্রকাশ্যে ঋণ বিতরণ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। বুধবার রংপুরে আরডিআরএস রোকেয়া মিলনায়তনে 'জলবায়ু পরিবর্তন ও তা মোকাবেলায় আমাদের করণীয়' শীর্ষক এক সেমিনারে তিনি বলেন, "আমরা আর কাগজে কলমে কৃষি ঋণ বিতরণ দেখতে চাই না। প্রকাশ্যে ঋণ বিতরণ করতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 05:21 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

রংপুর, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাগজে কলমে কৃষি ঋণ বিতরণ না দেখিয়ে ব্যাাংকগুলোকে প্রকাশ্যে ঋণ বিতরণ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। বুধবার রংপুরে আরডিআরএস রোকেয়া মিলনায়তনে 'জলবায়ু পরিবর্তন ও তা মোকাবেলায় আমাদের করণীয়' শীর্ষক এক সেমিনারে তিনি বলেন, "আমরা আর কাগজে কলমে কৃষি ঋণ বিতরণ দেখতে চাই না। প্রকাশ্যে ঋণ বিতরণ করতে হবে।" প্রকৃত কৃষকরা যাতে সহজেই ঋণ পায় ব্যাংকগুলোকে সে উদ্যোগ নিতে হবে। ঋণ বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে তিনি ব্যাংক কর্মকর্তাদের হুশিয়ার করে দেন। গভর্নর বলেন, "আমি এসেছি এ অঞ্চলের মানুষের জীবনমান কিভাবে উন্নত করা যায় তা দেখার জন্য। এখানকার মানুষ যাতে শিল্প কল কারখানা গড়ে তোলে সেজন্য স্বল্প সুদে তাদের ঋণ দিতে হবে।" বিশ্বের উন্নত দেশগুলোর কারণে আমরা জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়ার শিকার উল্লেখ করে তিনি বলেন, "এসব পরিবর্তন মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। এজন্য আমাদের নিজস্ব উদ্যোগ ও সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।" বন্যা ও খরায় কৃষকদের ব্যাপক ক্ষতির কথা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, "ওই ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের কৃষি বীমা করার চিন্তা ভাবনা করছে সরকার।" রংপুর দিনাজপুর রুর‌্যাল সোসাইটি'র (আরডিআরএস) পরিচালক (স্বাস্থ্য) ডা. সেলিমা রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দৈনিক সমকালের অজয় দাস গুপ্ত, আরডিআরএস'র পরিচালক (প্রশাসন) সামসুজ্জামান, এম জি নিয়োগি, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মীর আবদুর রহিম, রংপুরের মহাব্যবস্থাপক ইফতাদুল ইসলাম, রংপুর সদরের ইউএনও মোস্তাইন বিল্লাহ প্রমুখ। এরপর আতিউর রহমান আরডিআরএস'র বিভিন্ন প্রকল্প দেখতে রংপুরের কাউনিয়া উপজেলার ঢুঁস মারার চর পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.