২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিপণের দাবিতে সুন্দরবনে দুই জেলে অপহরণ

মুক্তিপণের দাবিতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বাগদিখাল থেকে বুধবার দুপুরে দুই জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। এরা হলেন- শ্যামনগর উপজেলার কদমতলা গ্রামের হাবিবুর রহমান (২০) ও রবিউল ইসলাম (২৪)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 02:25 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

সাতক্ষীরা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিপণের দাবিতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বাগদিখাল থেকে বুধবার দুপুরে দুই জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। এরা হলেন- শ্যামনগর উপজেলার কদমতলা গ্রামের হাবিবুর রহমান (২০) ও রবিউল ইসলাম (২৪)। এ দু'জনের সঙ্গী জেলেরা জানান, দুপুরে তারা ১৫/২০ জন সুন্দরবনের মীরগাং নদীর বাগদিখালে মাছ ধরছিলেন। এ সময় সশস্ত্র জলদস্যুরা হাবিবুর ও রবিউলকে জোর করে ধরে নিয়ে যায়। অন্যদের জানিয়ে দেয় মুক্তিপণের দুই লাখ টাকা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে না দিলে তাদের মেরে ফেলা হবে। বন বিভাগের কৈখালি স্টেশনের সহকারী কর্মকর্তা মো. আজাদ জানান, মোবাইল ফোনে তাকে ঘটনাটি জানানো হয়েছে। তবে লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। শ্যামনগর থানার ওসি মতিউর রহমান বলেন, "ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১০ ঘ.