২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনটি মৃত্যুতে শেখ হাসিনার শোক প্রকাশ

পরিকল্পনা কমিশনের সাবেক পরিচালক মো. আসাদুজ্জামান, চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ভূইয়া এবং চট্টগ্রামের সমাজসেবিকা ও শিক্ষানুরাগী জহুরা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 02:15 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিকল্পনা কমিশনের সাবেক পরিচালক মো. আসাদুজ্জামান, চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ভূইয়া এবং চট্টগ্রামের সমাজসেবিকা ও শিক্ষানুরাগী জহুরা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মো. আসাদুজ্জামান বুধবার ভোরে ঢাকার শ্যামলীর বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি ঢাকা ৪ আসনের সাংসদ সানজিদা খাতুনের স্বামী। আব্দুল মালেক ভূইয়া বুধবার সকালে তার নিজ বাড়িতে মারা যান। মঙ্গলবার ৭০ বছর বয়সে নিজ বাসভবনে মারা গেছেন জহুরা খানম। তিনি যুবলীগের কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন বাচ্চুর মা। পৃথক এক বিবৃতিতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভানেত্রী ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীও এদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২০১১ঘ.