২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনসিডিলভর্তি ট্রাক আটক

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে ফেনসিডিলভর্তি একটি ট্র্ক আটক করেছে বিডিআর। ট্রাকটি ভারত থেকে এসেছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 09:17 AM

Updated : 26 Aug 2022, 12:14 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে ফেনসিডিলভর্তি একটি ট্র্ক আটক করেছে বিডিআর। ট্রাকটি ভারত থেকে এসেছিল। মঙ্গলবার রাতে ট্রাকটি আটক করা হয় জানিয়ে ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর নজরুল ইসলাম বলেন, ট্রাকে ২ হাজার ৩২৫ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে একটি ভারত থেকে একটি ট্রাক স্থলবন্দরে ঢোকে। তাতে ঢাকা নাম্বার প্লেট দেখে আটক করা হয়। ওই সময় চালক ও সহকারী পালিয়ে যায়।" পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ২ হাজার ৩২৫ বোতল ফেনসিডিল পাওয়া যায় বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫০০ ঘ.