২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে ব্যবসায়ী খুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ থেকে নওয়াব আলী মোল্লা (৪০) নামে এক কাপড় ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 08:25 AM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ থেকে নওয়াব আলী মোল্লা (৪০) নামে এক কাপড় ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে মীরেরবাগ খাল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নওয়াব আলীকে ছুরিকাঘাতে মারা হয়েছে। তার হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। গলা, মুখ ও চোখ কাপড় দিয়ে বাঁধা ছিল। ২/৩ দিন আগে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নওয়াব আলী দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগে কাপড় ও টেইলার্সের ব্যবসা করতেন। লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। নওয়াবের স্ত্রী ঝর্ণা বেগম সাংবাদিকদের জানান, তার স্বামী গত রোববার বিকালে নারায়ণগঞ্জ থেকে কাপড় আনার জন্য বেরিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নওয়াবের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নওডোবায়। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/আরএ/এমআই/১৪১৮ ঘ.