২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজের প্রস্তুতি চূড়ান্ত, বুধবার থেকে ফ্লাইট

হজের সব প্রস্তুতি চূড়ান্ত করেছে সরকার। বুধবার থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। ফ্লাইট বিপর্যয় এড়াতে প্রস্তুত রাখা হয়েছে আপদকালীন অতিরিক্ত বিমান। রোববার সচিবালয়ে ধর্মপ্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 04:21 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজের সব প্রস্তুতি চূড়ান্ত করেছে সরকার। বুধবার থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। ফ্লাইট বিপর্যয় এড়াতে প্রস্তুত রাখা হয়েছে আপদকালীন অতিরিক্ত বিমান। রোববার সচিবালয়ে ধর্মপ্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া একথা জানিয়েছেন। তিনি বলেন, "এবার হজযাত্রীদের ফ্লাইট বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই। সুন্দর ও সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করতে আমাদের কোনো ত্র"টি নেই।" মন্ত্রী আরো জানান, বুধবার থেকে হজ ফ্লাইট শুরু হবে। এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দর এলাকায় আশকোনা হজক্যাম্প পরিদর্শন করবেন। এবার নির্ধারিত ফ্লাইটের বাইরে আপদকালীন (স্ট্যান্ডবাই) অতিরিক্ত বিমান হজযাত্রীদের পরিবহনে থাকবে জানিয়ে শাহ্জাহান মিয়া আরো বলেন, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশাসনিক কমিটির একটি অগ্রবর্তী দল শনিবারই সৌদি আরব পৌঁছেছে। একটি চিকিৎসক দলও সেখানে যাবে। এছাড়া উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দল পৌঁছবে ২১ নভেম্বর। এদিকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)- এর ব্যবস্থাপনায় হজযাত্রীদের আবাসনসহ সার্বিক সেবা নিশ্চিত করতে কাজ চলছে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক এমএ রশিদ শাহ সম্রাট। দুই সপ্তাহ ধরে সৌদি আরবে অবস্থান করে সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক সংশ্লিষ্ট এজেন্ট, হজমিশন ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে বৈঠক করেন। রোববার বিকেলে দেশে ফিরেই এমএ রশিদ শাহ সম্রাট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৯৩ শতাংশ হজযাত্রী হাব-এর ব্যবস্থাপনায় যাচ্ছেন। এজন্য হাজিদের কাছ থেকে কোনো ধরনের অভিযোগ যাতে না আসে, সে ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করছি।" বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সৌদি আরবে থাকা-খাওয়া নিয়ে বরাবরই অভিযোগ উঠে আসছে। সা