২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে অস্ত্রসহ একজন গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ফিডমিল এলাকায় রোববার বিকেলে যাত্রীবাহী বাস থেকে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 02:47 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

রাজবাড়ী, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ফিডমিল এলাকায় রোববার বিকেলে যাত্রীবাহী বাস থেকে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান (২৬) ওই বাসের চালকের সহকারী। তিনি খুলনা জেলার রূপসার বাগমারা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে। তার কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি সেভেন পয়েন্ট সিক্স-টু বোরের একটি রিভালবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম জানান, বিকেলে সাড়ে ৫টায় খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের চালকের সহকারীর কাছ থেকে রিভলবার ও গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে তিনি এসআই কামরুল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৬ ঘ.