২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজ ভাঙা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

জাহাজ ভাঙা শিল্পের শ্রমিকদের জীবনের নিরাপত্তা এবং কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে 'জাহাজ ভাঙ্গা শিল্প শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরাম'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 04:14 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাজ ভাঙা শিল্পের শ্রমিকদের জীবনের নিরাপত্তা এবং কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে 'জাহাজ ভাঙ্গা শিল্প শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরাম'। শুক্রবার বিকালে নগরীর শহীদ মিনারে আয়োজিত সমাবেশ থেকে বক্তারা এ দাবি জানান। গত এক সপ্তাহে সীতাকুণ্ডের উপকূলবর্তী তিনটি শিপ ইয়ার্ডে সাত শ্রমিকের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে জাহাজ ভাঙার সঙ্গে সংশ্লিষ্ট শতাধিক শ্রমিক যোগ দেয়। ফোরামের আহবায়ক তপন দত্তের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক লীগ নেতা শফর আলী, শ্রমিকদল নেতা এ এম নাজিম উদ্দিন, শ্রমিক জোটের নুর মোহাম্মদ, শ্রমিকনেতা রেজানুর রহমান, আনোয়ার হোসেন, জাহাজ ভাঙ্গা শ্রমিক মিজানুর রহমান, আলী হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা আরও বলেন, ইয়ার্ড মালিকরা