২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

রাজধানীর ডেমরা এলাকা থেকে শুক্রবার সকালে এক যুবকের হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 04:01 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর ডেমরা এলাকা থেকে শুক্রবার সকালে এক যুবকের হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ফয়সাল হোসেন ইমরান (২৩)। সে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছে পুলিশ। ডেমরা থানার উপ-পরিদর্শক সজীব রহমান জানান, ফয়সাল মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। দেড় বছর আগে সে তার বাবা হোমিওপ্যাথ চিকিৎসক আবদুল মান্নানকে হত্যা করে এবং মাকেও বটি দিয়ে কুপিয়ে আহত করে। এ ঘটনায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিল ফয়সাল। গত মার্চে সে জামিনে মুক্তি পায়। গত কয়েকদিন ধরে সে নিখোঁজ ছিল। পরে শুক্রবার সকালে বামুইল সেতুর কাছে একটি খালে তার লাশ ভাসতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। তার হাত ও পা কাপড় দিয়ে বাঁধা ছিল। লাশে পচন ধরায় শরীরে আঘাতের চিহ্ন আছে কি না তা বোঝা যায়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২১৫৬ ঘ.