ঠাকুরগাঁও, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরানীহাট এলাকায় ট্রাক থেকে মালামাল নামানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে দু'দল শ্রমিকের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে জিয়া (৩২), মোস্তফা (৩৫), অমর (৩৬) ও হান্নানকে (২৭) হরিপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে মালামাল নিয়ে একটি ট্রাক যাদুরানীহাট এলাকায় আসে। মালামাল নামানোর কর্তৃত্ব নিয়ে দু'টি সংগঠনের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়।
হরিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০৩৮ ঘ.
bdnews24