২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

নগরীর রৌফাবাদ এলাকায় শুক্রবার সকালে ট্রাকের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত কাউছার (১০) রৌফাবাদ এলাকার 'হুজুর' কলোনির শহীদুল ইসলামের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 02:22 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর রৌফাবাদ এলাকায় শুক্রবার সকালে ট্রাকের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত কাউছার (১০) রৌফাবাদ এলাকার 'হুজুর' কলোনির শহীদুল ইসলামের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির হাবিলদার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে কলোনির ভেতরে ময়লা নিতে আসা সিটি করপোরেশনের একটি ট্রাক শিশুটিকে ধাক্কা দেয়। তিনি বলেন, "এতে কাউছার গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে চমেক হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/২০২০ ঘ.