চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের দিয়াড় মানিকচর গ্রাম থেকে শুক্রবার ভোরে এক কেজি হেরোইনসহ একজনকে আটক করেছে বিডিআর।
আটককৃত আশরাফৃুল ইসলাম (২৫) রাজশাহীর গোদাগাড়ি উপজেলার চর আষাড়িয়াদহ গ্রামের নজরুল ইসলামের ছেলে।
বাংলাদেশ রাইফেলস ৩৯ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম জানান, শুক্রবার ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ বিডিআরের দিয়াড় মানিকচর ক্যাম্পের একটি টহল দল সীমান্ত এলাকা থেকে আসার সময় একজনকে আটক করে। জহিরুল নামের আরেকজন পালিয়ে যায়।
বিডিআর কর্মকর্তা নজরুল জানান, জিজ্ঞাসাবাদে আশরাফুল বলেছেন- গোদাগাড়ির চর আষাড়িয়াদহ গ্রামের জহিরুল ও তিনি ভারত থেকে এসব হেরোইন নিয়ে আসছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭০৫ ঘ.
bdnews24